গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
গুরুদাসপুরে খড়ের পালা দেওয়া নিয়ে বিবাদে ভাতিজা সোহাগের ছুরিকাঘাতে চাচা নুরেন বক্স নিহত হয়েছেন। উপজেলার মশিন্দা ইউনিয়নের বামন কোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আরো চার জনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। আহত অবস্থায় নুরেন বক্সকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান। গুরুদাসপুর থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, গুরুতর আহত অবস্থায় নুরেন বক্সকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।