গাজীপুর প্রতিনিধি
গতকাল বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লা খান প্রমুখ। মন্ত্রী বলেন, আগামী মাস থেকে ২৬ মার্চের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে আইডিকার্ড ও সার্টিফিকেট দেওয়া হবে। মেয়র বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকার সড়ক বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে এবং তাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে।