সেবায় ফেরা সারাবিশ্বের বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের

করোনা মহামারির কারণে বিমান চলাচল ব্যবস্থায় বিপর্যয় ঘটেছে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সারাবিশ্বের শত শত এয়ারলাইন্স প্রতিষ্ঠান তাদের বিমান সেবা অনেকাংশে কমিয়ে দিয়েছে। হাজার হাজার বিমান ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির পর আবারো সেসব বিমানকে ভ্রমণ সেবা দেওয়ার জন্য আনা হচ্ছে। কিন্তু এসব বিমান নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে। হার্ড ল্যান্ডিং এমনকি বিধ্বস্ত হওয়ার ঘটনাও ঘটছে।

এভিয়েশন ম্যাগাজিন ফ্লাইটগ্লোবাল এর এশিয়া ম্যানেজিং এডিটর গ্রেগ ওয়ালড্রন বলেন, প্রতিটি উড়োজাহাজের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থাপনার নির্দেশনা থাকে। কিন্তু এর আগে কখনো একই সঙ্গে এতো সংখ্যক বিমান নামিয়ে রাখা হয়নি। যে কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এয়ারলাইন্সগুলোকে তাদের বসিয়ে রাখা বিমানগুলো পুনরায় চালুর ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে অনেক বেশি যত্নশীল হতে হবে। পাইলটরা দীর্ঘদিন কাজে ছিলো না, বিমানের ব্যবস্থাপনাগত ত্রুটি এবং পোকা-মাকড়ের বাসা ও ময়লার ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে।