ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি বরিস

ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল এই তথ্য জানিয়েছেন। ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী এই সম্মান পাচ্ছেন। ১৯৯৩ সালে তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে আমন্ত্রণ জানানোয় সন্তোষ প্রকাশ করেন এবং এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছেন। ভারতের দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচ্যাম) জানিয়েছে, আন্দোলনের কারণে তিন রাজ্যে দৈনিক প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তারা জানিয়েছেন, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লিতে পণ্যদ্রব্য পৌঁছাতে যে সময় লাগত, আন্দোলনের জেরে বহু সীমানা আটকে থাকায় ৫০ শতাংশ অতিরিক্ত খরচ করে পণ্য নিয়ে যেতে হচ্ছে। —এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা