প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. আব্দুল্লাহ গতকাল রাতে ইত্তেফাককে বলেন, কোভিড-১৯ টেস্ট করানোর পর তার ফল পজিটিভ আসে। তবে তার শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সতর্কতার অংশ হিসেবে তিনি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।