ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চররুপদাহ গ্রাম থেকে অপহরণের ৭দিন পর রিপন বিশ্বাস (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে তার বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল বারিক বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গির আলম জানান, গত ৯ ডিসেম্বর রাতে চাচার বাড়ি থেকে নিজের বাড়ি আসার পথে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে। তারপর থেকে আর কোন সন্ধান পাওয়া যায় না। আজ সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশ দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপহরণে পরদিন নিহতের শ্যালক শামীম হোসেন বাদী হয়ে শৈলকুপা থানায় একটি অপহরণ মামলা করে।
ইত্তেফাক/এমআর