আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আন্তর্জাতিক ফিল্যান্সিং মার্কেটপ্লেস ডিজিহাব-২৪। মঙ্গলবার রাতে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া থেকে অতিথিদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন আইসিটি ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মজিবুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগ দেশের জন্য ভীষণ আনন্দের। আমরা আইসিটি ডিভিশন দীর্ঘদিন ধরে দেশের ফ্রিল্যান্সারদের জন্য নানাধরনের উদ্যোগ নিয়েছি। সম্প্রতি সরকার ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেবারও উদ্যোগ নিয়েছে। এমন একটা সময়ে ডিজিহাব-২৪ একটা বড় ইনোভেশন, আপনাদের অভিনন্দন।
এ সময় আরও যুক্ত হন ডিজিহাব-২৪ এর চেয়ারম্যান হেমি হোসেইন এবং ডিজিটাল এন্টারপ্রেনারস হাবের চিফ অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হেলাল উদ্দিন। হেমি হোসেইন বলেন, আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন-পূরণ হলো আজ। আমাদের এই উদ্যোগ আমার দেশের তরুণদের কাজকে বৈশ্বিক মার্কেটে পরিচিত করাতে পারলেই আমাদের সার্থকতা। আমি এই উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা চাই।
ডিজিটাল এন্টারপ্রেনারস হাবের চিফ অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হেলাল উদ্দিন বলেন, নানা কারণে আজকের দিনটি ঐতিহাসিক। আমি আনন্দিত যে এরকম একটা বড় কাজের সূচনালগ্নে যুক্ত হতে পেরে।
উদ্বোধনী আয়োজনটি একযোগে ডিজিহাব-২৪, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ক্যারিয়ার্স হাব বাংলাদেশের ফেসবুক পেজে সম্প্রচার হয়।
ইত্তেফাক/জেডএইচডি