নাইজেরিয়ায় স্কুল শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করেছে 'বোকো হারাম'

নাইজেরিয়ার উত্তরে কাটসিনা রাজ্যের একটি স্কুল থেকে ৩০০ স্কুল বালকে অপহরণ করার দ্বায় স্বীকার করেছে দেশটির জিহাদী গোষ্ঠী বোকো হারাম। বন্দুকধারীরা কাংকারায় স্কুলে আক্রেমণ চালানর পর ৩৩০ জনেরও বেশি ছাত্র নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা এপি'র বরাতে জানা যায়, নাইজেরিয়ার পত্রিকা 'ডেইলি নাইজেরিয়ান' জানায়, কাংকারার সরকারি বিজ্ঞান স্কুল থেকে ছাত্রদের অপহরণের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম৷ ডেইলি নাইজেরিয়ান-এর খবর অনুযায়ী, নাইজেরিয়ার বোকো হারাম নেতা আবুবকর শেকাউ বলেছেন, তার সংগঠন মনে করে ওই স্কুলের ছাত্রদের ‘ইসলামবিরোধী পশ্চিমা শিক্ষা’ দেয়া হয়, এ কারণেই তাদের অপহরণ করা হয়েছে। 

আরো পড়ু: ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মুখপাত্র গার্বা শেহু এক বিবৃতিতে বলেন, স্কুল বালকদের বিষয়ে সরকার এবং আক্রমণকারীরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। শেহু টুইটারে কাটসিনার গভর্নর আমিনু মাসারির সঙ্গে আলোচনার সময় বলেন, যে অপহরণকারীরা যোগাযোগ করেছে এবং এই ছেলেদের নিরাপত্তা এবং প্রত্যাবর্তন নিয়ে এরই মধ্যে আলোচনা চলছে । তবে এই আলোচনা কি বোকো হারামের সঙ্গে হচ্ছে কি না এই বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য পাওয়া যায় নি।

ইত্তেফাক/এএইচপি