আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৭ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বৃহস্পতি ও শনি। আপনার শুভ সংখ্যা :৩ ও ৮। শুভ বার :বৃহস্পতি ও শনি। শুভ রত্ন :পোখরাজ  ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

চাকরিজীবীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। পিতার শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।              

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সন্তানের প্রতি খেয়াল রাখুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। গলায় কোনো সমস্যা দেখা দিলে চিকিত্সকের পরামর্শ নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পাওনা টাকা আদায় প্রচেষ্টা বিলম্বিত হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে।