পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে ঐ সীমান্ত দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারী একটি দল গরু আনতে যায়। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে নিহত হন জাহিদুল। নিহত বাংলাদেশির লাশ ভারতীয় সীমান্ত অংশে দুপুর পর্যন্ত পড়ে থাকে। পরে দুপুর ১টায় ভারতের মেখলিগঞ্জ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।  শমসেরনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল সীমান্তে বাংলাদেশি গরু পারাপারকারী নিহতের সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকাবৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর বিস্তারিত বলা সম্ভব হবে।