রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন নামে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় রাণীনগর-আত্রাই সড়কের বেতগাড়ী নামক স্থানে। জানা গেছে, নিহত শামীম  ভটভটিতে বেতগাড়ী থেকে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তা থেকে ভটভটি ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।