মদনে সংঘর্ষে এক জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে  জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে  আহত কালাচান (৬০) নামের এক ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।  সংঘর্ষে ২০ জন আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. জামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে মদন দক্ষিণপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার লোকজনের বিলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি রহিছ মিয়া বিলের জমি দখল করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।