বড় ভাই পলাতক
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর রূপদা গ্রামের ডোবা থেকে কৃষক রিপন হোসেন বিশ্বাসের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাত দিন পর বুধবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত ৯ ডিসেম্বর রাতে রিপন হোসেন বিশ্বাসকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের স্ত্রী সোহাগি বেগম শৈলকুপা থানায় অপহরণ মামলা করেন। গত ১২ ডিসেম্বর তার বড় ভাই রান্নু বিশ্বাস বাড়ি থেকে পালিয়েছে।