ফটো ক্যাপশন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের আটটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ বাজার ও বশিকপুর বাজার, চাঁদপুরের লক্ষ্মীপুর, পয়ালজোষ ও বলাখাল বাজার, পিরোজপুরের ইকড়ি বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব বাজার, নোয়াখালীর মান্নান নগর বাজার, মৌলভীবাজারের ভোজপুর বাজার শাখা সম্প্রতি উদ্বোধন করেন

০০০০০০

ভার্চুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে এম জে এল বাংলাদেশ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আনিসুর রহমানসহ সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী এবং পরিচালকবৃন্দের মধ্যে আব্দুল মুয়ীদ চৌধুরী, মো. আমিনুর রহমান, তানজিল চৌধুরী, মো. গিয়াস উদ্দিন আনচারীসহ স্বতন্ত্র পরিচালকবৃন্দ। সভায় শেয়ারহোল্ডারগণ ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন

০০০০০

মতিন স্পিনিং মিলস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। সভায় ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডাগণ ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে

০০০

রাজধানীর তেজগাঁওয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৩তম শাখা মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী