বাবা হলেন উইলিয়ামসন

প্রত্যকে মানুষের জীবনেই এ সময়টা রোমাঞ্চের, কেন উইলিয়ামসনের ক্ষেত্রেও একই। তাই প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। গতকাল কন্যা সন্তানের জনক হয়েছেন তিনি। নবজাতক ও তার স্ত্রী সারা রাহিম সুস্থ আছেন। গতকাল বাবা হওয়ার খবরটি জানাতে গিয়ে ইনস্টাগ্রামে উইলিয়ামসন লিখেন, আমাদের পরিবারে সুন্দর স্বাগত জানাতে পেরে বেশ আনন্দিত। বাচ্চার জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত দ্বিতীয় টেস্টে ছিলেন না উইলিয়ামসন। তবে তাই বলে কোনো অসুবিধা হয়নি দলের। তাকে ছাড়াই ঐ টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারায় কিউইরা।