প্রথম টেস্ট শুরু আজ
স্পোর্টস ডেস্ক
ওয়ানডে সিরিজ জিতলেও টি-২০-তে সফরকারী ভারতের কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া। আজ শুরু হতে চলা ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজটা স্বাগতিকদের জন্য কার্যত প্রতিশোধ নেওয়ার মঞ্চ। ২০১৮-২০১৯ মৌসুমে ঘরের মাঠে ভারতের কাছে ২-১-এ টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথরা এবার লাল বলে নিশ্চিতভাবেই ভারতকে কঠিন সময় উপহার দিতে মুখিয়ে থাকবেন।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টই হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচ শুরু। ভারতের ইতিহাসে গোলাপি বলে এটি দ্বিতীয় টেস্ট। এর আগে ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে নেমে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল ভারত।