মোহামেডান আবাহনী ফুটবল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবল  উদ্বোধন হবে ২২ ডিসেম্বর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের সি গ্রুপের খেলায় উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা সাড়ে ৫টায় বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুখোমুখি হবে। প্রথম দিন একটা ম্যাচ দিয়ে শুরু হলেও পরদিন হতে দুটি করে খেলা হবে। প্রথম ম্যাচ ৩টা ১৫ মিনিটে, দ্বিতীয় ম্যাচ পৌনে ৬টায়। 

এবার সবচেয়ে আকর্ষণ হচ্ছে ডি গ্রুপে মোহামেডান, আবাহনী এবং মুক্তিযোদ্ধা খেলবে। মোহামেডান আবাহনী ম্যাচ দিয়ে এই গ্রুপের খেলা শুরু হবে টুর্নামেন্ট উদ্বোধনের তৃতীয় দিন, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে খেলা। এবারই প্রথম মোহামেডান আবাহনী মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।