করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সাবেক জেলা ও দায়রা জজ, সদ্য অবসর গ্রহণকারী বিচারক খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ ডালিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার ভোর সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ এশা তাকে নওগাঁ কবরস্থানে দাফন করা হয়।