ঢাকা ডেন্টালে সন্ধানীর আহ্বায়ক কমিটি

ঢাকা ডেন্টাল কলেজে নতুন কমিটি ঘোষণা করেছে মেডিক্যাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সন্ধানী। দীর্ঘ প্রায় তিন বছর পর এ কমিটি ঘোষণা করা হলো। সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে ২০২০-২১ সেশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিতে সাজ্জাদুর রহমানকে আহ্বায়ক এবং আহসান হাবিব শাকিলকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ১৩ জন সদস্য হলেন—কাজী মো. জাহিদুল হাসান, নুসরাত খানম, তানুসকা সূচি, আব্দুর রহিম, জাহিদ হাসান সোহাগ, নুসরাত জাহান ঈশিতা, নুসরাত নায়ের অরিন, তাজকিয়া জামান শোভা, সানজিদা রহমান, আরিফুল ইসলাম, অনামিকা সরকার আনিকা, মো. শাহজালাল ও কাজী মো. আকিবুর রহমান। দীর্ঘ প্রায় তিন বছর পর গঠিত নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে ঢাকা ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ।