বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ভ্যানগাড়ি বিতরণ

করোনায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বরিশালের ৩৫ জনকে মধ্যে ভ্যানগাড়ি এবং এক নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার সৌজন্যে বৃহস্পতিবার এ ভ্যানগাড়ি ও সেলাই মেশিন হস্তান্তর করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভ্যানগাড়ির পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, স্থানীয় সরকার বরিশাল এর মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বেসরকারি এনজিও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন: স্বাধীনতার ২৬ বছর পর রাজাকারের নামে পোস্ট অফিস, দুই যুগ পর প্রশাসনের নজরে

বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিতরণ করা এ ভ্যানগাড়ির মাধ্যমে ক্ষতিগ্রস্তরা কর্মসংস্থান করতে পারবেন। 

ইত্তেফাক/এসি