সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভগ্নিপতি শাহাবুদ্দিনের ইন্তেকাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভগ্নিপতি আলহাজ্ব মো: শাহাবুদ্দিন বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে........রাজিউন। 

আলহাজ্ব মো: শাহাবুদ্দিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও’র বাংলাদেশের সাবেক ব্যবস্থাপক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। 

বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর মেরুল বাড্ডায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় তার গ্রামের বাড়ি পূর্ব চন্দ্রপুর কেরোলিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। 


ইত্তেফাক/এমএএম