জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU লিখে একটি স্পেস দিয়ে H3 লিখতে হবে। এর পর আরো একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে জবে। এর পর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।
আরো পড়ুন : ‘মানুষের ভাগ্যের পরিবর্তন বিএনপি দেখেও দেখে না’
এ ছাড়া বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও জানা যাবে। বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা কোভিড-১৯ এর কারণে গ্রহণ করা সম্ভব হয়নি তাদের ফলাফল স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা শিগগিরই গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি