এই সময়ের ছড়া

একগুচ্ছ

১.

দুর্নীতি কেউ করবে না

ভেজাল টাকা ধরবে না

মানুষ হবে খাঁটি,

তবেই তোমায় রাখবে মনে

দেশজনতা, মাটি।

 

২.

দুর্নীতিবাজ হোক না টাকার কুমির

সেই তো বড় শত্রু স্বদেশভূমির।

 

৩.

পরিশ্রমের টাকায় কেনা পণ্য

কম দামি হোক, তবু তা অনন্য।

কালো টাকায় ক্রয় করা সব পণ্য

লোকসমাজে মন্দ বলেই গণ্য।

 

৪.

থাকুক তোমার কালো টাকার খনি

হও যদি এই জগেসরা ধনী

এক শ তলা দালান যদিও গড়—

হওনি মানুষ, হওনি তুমি বড়।

 

৫.

শ্রমে-ঘামে গড়ো জীবন

গড়ো জন্মভূমি

তবেই তুমি শ্রেষ্ঠ মানুষ

সত্যি মানুষ তুমি।