আপনার রাশিফল

১৮ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩ ও ৯। শুভ বার :মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শত্রুরা তত্পর হয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে।