ডামুড্যা উপজেলায় বুধবার (১৬ ডিসেম্বর) হামিদিয়া কামিল মাদ্রাসায় হেফজ খানার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
শিক্ষানুরাগী আলহাজ্ব খালিদ রহমান সিকদারের অর্থায়নে এ হেফজ খানার স্থাপনা করা হচ্ছে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, উপজেলার আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম, ডামুড্যা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলী আকবর সিকদার, জেলা পরিষদ সদস্য আবুল মনসুর আজাদ শামীম খান, ধানকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন প্রমুখ।
ইত্তেফাক/এমএএম