সবুজ পাখির বুকে লেগেছিল গুলি
রক্তে ভেসেছে বুক কেমনে তা ভুলি!
একাত্তরের সেই উত্তাল দিন
স্মৃতিপটে জেগে আছে হয়নি মলিন।
দামাল ছেলেরা ঘর থেকে বের হয়
অবশেষে হলো জয় পতাকার জয়।
সে পাখি সবুজ লাল পতাকাই হলো
মাসটা ডিসেম্বর তারিখটা ষোলো।
সবুজ পাখির বুকে লেগেছিল গুলি
রক্তে ভেসেছে বুক কেমনে তা ভুলি!
একাত্তরের সেই উত্তাল দিন
স্মৃতিপটে জেগে আছে হয়নি মলিন।
দামাল ছেলেরা ঘর থেকে বের হয়
অবশেষে হলো জয় পতাকার জয়।
সে পাখি সবুজ লাল পতাকাই হলো
মাসটা ডিসেম্বর তারিখটা ষোলো।