বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার বিচার দাবিতে বারিতে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। গতকাল ইনস্টিটিউটরে প্রধান ফটকের সামনে আয়োজিত প্রতিবাদসভায় বারির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বারি বিজ্ঞানী সমিতির (বারিসা) সভাপতি ড. মো. আককাছ আলী, সাধারণ সম্পাদক ড. মো. শহিদুজ্জামান প্রমুখ। বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।