‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ দিল এসডিআই

মুজিববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ দিল এসডিআই। আগামী ২০২৬ সাল পর্যন্ত ব্যাংক হিসাবের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর ১২ হাজার টাকা প্রদান করা হবে। বুধবার উপজেলার সূতিপাড়া এফটিসিতে সংস্থার সিইও সামছুল হকের সভাপতিত্বে আয়োজিত কিশোর-কিশোরী সমাবেশ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন। উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ওসি দীপকচন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিল্লাল হোসেন, সংস্থার সহকারী পরিচালক কামরুজ্জামান, সোহেলিয়া নাজনীন হক, আঞ্চলিক ব্যবস্থাপক আবু বকর হাজারী এ সময় উপস্থিত ছিলেন।