পাণ্ডুর চাঁদের আলোয় ঝুলে থাকে
অনাবাদি রোদের ঘ্রাণ
আকীর্ণ জলজ মেঘের ছায়ায়
ভেজা দৃষ্টির প্রগাঢ় বেদনায়
পুড়ে যায় ভাঁট ফুল, স্বপ্নের রাত
বিষাদিত মনস্তাপে নুয়ে পড়ে
অন্তর্মুখী অসুখী আঁতাঁত
হূদয়ের বিষণ্ন ভূমিতে বেজে ওঠে
দূরবর্তী ভোরের সানাই
ভেষজ প্রাণে জেগে ওঠে পুনর্বার
লৌকিক আলোর বাতায়ন।