সেমিনার

আমার কথা শুনবে বলে

ডাকলো সেমিনারে,

বিষয় ছিল :ধর্মযুগ চলবে কতকাল?

 

‘ভোগের যুগ, রাজনীতি এবং যুদ্ধনীতি

তত্সঙ্গে মানুষ

পড়ছে কোন্ খাদে?

আসছে বরফযুগ।’

 

বলছি যখন

কুয়োর দেয়ালজীবী 

বাড়ায় গলা জিরাফ-লোভে

বাধায় হট্টগোল।

 

পশ্চিমে চলছে না আর চার্চ

কিনতে পারো তুমি।

এশিয়া, আফ্রিকায়

ওরা গির্জা বানায় কেন?

 

একবিংশ পরে,

ধর্মধ্বজা পাতালতলে যাবে।

 

প্রসঙ্গটা বলার পরেই

আবার সর্পজিহ্বা।

 

আয়না ভাঙে তোমার আমার মুখ।