পরিণতি

আমার লাশ কাঁধে নিয়ে আমিই চলেছি একা

অপরিচিত কোনও এক দূর বনভূমির দিকে,

নিকটস্থ গোরস্তানে হবে না অধমের দাফন;

মরা আমাকে থাকতে হবে নির্জনে খুব একা।

 

আমার কবর আমাকে খুঁড়তে হবে—

নিজেকেই করতে হবে নিজের দাফন।

আমার মৃত্যুতে কোথাও কাঁদছে না কেউ—

নিজেই কাঁদছি একা নিজের মৃত্যুতে।

 

এমন করুণ মৃত্যু কারও যেন না হয় কখনও।