বাল্যবিয়ে করায় বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামের উলিপুরে জন্ম তারিখ পরিবর্তন করে ৯ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে বিয়ে করার অপরাধে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারকে। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

গত ১ নভেম্বর (রবিবার) ৪৫ বছর বয়সী ওই চেয়ারম্যান জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে একই ইউনিয়নের ৯ম শ্রেণির ও স্কুলছাত্রীকে বিয়ে করেন। বাল্য বিয়ের খবরটি গণমাধ্যমে প্রকাশ হলে দেশ জুড়ে আলোচিত হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে ঘটনার সত্যতা পান। তদন্ত প্রতিবেদন অনুযায়ী (১৫ ডিসেম্বর) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 

আরও পড়ুন: হল খোলার সিদ্ধান্ত ছাড়াই ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকল বিভাগকে পরীক্ষা শেষ করতে নির্দেশ

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বৃহস্পতিবার দুপুরে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারের বহিষ্কার আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন।

ইত্তেফাক/এসি