আগামী ২৮ ডিসেম্বর ফুলবাড়ী পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে প্রচার-প্রচারণা। প্রচার কাজে প্রতিদিন অন্তত শতাধিক মাইকের ব্যবহার করা হচ্ছে। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন হূদেরাগীসহ কানের রোগীরা। শিক্ষার্থী তাবাস্সুম বলেন, মাইকিংয়ের কারণে আমাদের পড়াশুনা বিঘ্নিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, মাত্রারিক্ত শব্দে হার্ট ও কানের রোগীরা ঝুঁকিতে থাকেন। মাইকের শব্দ ১৫০ ডেসিবল হলে মানুষের মৃত্যু ঘটতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, নির্দেশনার বাইরে কিছু হলে সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।