কুয়াকাটায় সংঘর্ষে আহত ২৫

কুয়াকাটায় পৌর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নেতৃত্বে প্রচারাভিযান পরিচালনা নিয়ে নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে কুয়াকাটা পৌর শহরের মেলাপাড়া এলাকায় এ সংঘর্ষে শিশুসহ ২৫ জন আহত হয়। মহিপুর থানা ওসি মনিরুজ্জমান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।