কবি নজরুল বিশ্ববিদ্যালয়

৮ম সেমিস্টারের পরীক্ষা ২৭ জানুয়ারির মধ্যে শুরু

ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৭ জানুয়ারির মধ্যে ৮ম সেমিস্টারে থাকা সব বিভাগের অসম্পূর্ণসহ চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর গতকাল বলেন, বর্তমানে ৮ম সেমিস্টারে থাকা সব শিক্ষাবর্ষের স্বাভাবিক নিয়মেই পরীক্ষা গ্রহণ করা হবে। আগামী ২৩ ডিসেম্বর হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ৮ম সেমিস্টারে থাকা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া।