নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে নিপা আক্তার (১৫) নামে এক গৃহবধূর লাশ বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। নিপার বাবা আব্দুল্লাহ নিজাম জানান, বুধবার দুপুরের দিকে নিপার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিছানায় লাশ দেখতে পাই। এ ঘটনায় আমরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। বরিশাল কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার মো. রাসেল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।