কাজীপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি ফাউন্ডেশন

মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় ৪৫০ কোরআন শরিফ বিতরণ

মোহাম্মদ নাসিম স্মৃতি ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজীপুরের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ৪৫০ কোরআন শরিফ বিতরণ করেছে। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের সাবেক মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ায় আমেরিকা থেকে ভার্চুয়ালি অংশ নেন মোহাম্মদ নাসিম পত্নী বেগম লায়লা নাসিম। কাজীপুর প্রান্তে নাসিমপুত্র প্রকৌশলী তারভীর শাকিল জয় এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলওর রহমান সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।