আজ ১৮ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মণ-বাড়িয়া জেলার নাসিরনগর উপ-জেলার চাতলপাড় বাজার জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা কাজী সিরাজুল ইসলামের কুলখানি নিজ বাড়ি ফুলকারকান্দিতে অনুষ্ঠিত হবে। মাওলানা কাজী সিরাজুল ইসলাম (৫৭) গত ১৪ ডিসেম্বর সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আওয়ামী লীগ নেতা এম এ করিম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম কাদির কালনের মামা।