প্রতিষ্ঠার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড। এ উপলক্ষ্যে নানান আয়োজনে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সীমিত পরিসরে নানান আনুষ্ঠানিকতায় দিনটি উদ্যাপিত হয়। করোনা পরিস্থিতিতে বড় ধরনের কোনো আয়োজনের পরিবর্তে নিজস্ব কর্মী এবং সীমিতসংখ্যক গ্রাহক ও বিক্রেতা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও দেশের ই-কমার্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন উপস্থিত ছিলেন।
—প্রেস বিজ্ঞপ্তি