মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া বুধবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন, মো. জয়নাল আবেদীন প্রমুখ। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ এবং স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। এছাড়া ব্যাংকের ১৬টি জোন ও ৩৬৬টি শাখায় মহান মুক্তিযুদ্ধে জীবন উত্সর্গকারীদের স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি