ফিফার স্বীকৃতি পেলেন সালমা

এবার আন্তর্জাতিক নারী ফুটবল পরিচালনার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের নারী রেফারি সালমা আক্তার মনি। তিনি ফিফার সহকারী রেফারির স্বীকৃতি পেয়েছেন। গতকালই সেই খবর সালমার কাছে এসেছে। দারুণ খুশি এই রেফারি সালমা বললেন, ‘আমি সহকারী রেফারি হওয়ার সুযোগ পেয়েছি। আন্তর্জাতিক নারী ফুটবল মঞ্চে ডাক পেলে আমার দুয়ার আরো খুলে যাবে।’

নারী রেফারি হিসেবে আগেই স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের জয়া চাকমা। আবোর সহকারী হিসেবে সনদ পেলেন সালমা।