স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু আজ

করোনার কারণে জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্তপর্ব স্থগিত করা হয়েছিল সেই মার্চে। এতদিন পর আজ চূড়ান্ত পর্ব ঢাকায় শুরু হচ্ছে আট দল নিয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে বিকাল ৩টায় ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুল এবং সুতী ভি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে। কোভিডের কারণে ফিফা নিয়ম করেছে ৩ জনের বদলে ৫ জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। সব খেলোয়াড় করোনা পরীক্ষা করে সনদ জমা দিয়ে খেলতে পারবে। করোনা টেস্টের খরচ বাফুফে দিয়ে দেবে বলে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে জানান স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। তিনি বলেন, ‘চূড়ান্ত পর্বটি আমরা মুজিববর্ষের টুর্নামেন্ট ঘোষণা করছি। অংশগ্রহণকারী খেলোয়াড়দের যাওয়া-আসা থাকা-খাওয়া সবকিছুই বহন করবে বাফুফে।’