গতকাল কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস কাবাডি। দুই দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নৌবাহিনী ৫৫-২৮ পয়েন্টে জেল কাবাডি দলকে, দ্বিতীয় খেলায় পুলিশ ৫৬-১৯ পয়েন্টে ফায়ার সার্ভিসকে এবং তৃতীয় খেলায় সেনাবাহিনী ৫৫-১৮ পয়েন্টে জেল কাবাডি দলকে হারায়। দুই গ্রুপে ছয়টি দল লড়াই করছে। গ্রুপ চ্যাম্পিয়ন দল ফাইনাল খেলবে।