৭২ ঘণ্টার মধ্যে রংপুর শ্যামপুরের চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরু করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারী শ্রমিকরা। চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিদের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার চিনিকলের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন শ্যামপুর চিনিকল অ্যামপ্লয়িজ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বুল আমীন, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, শ্যামপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহ্বায়ক আবু সুফিয়ান, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আখতারুল বাদশা, সাবেক সহসভাপতি রশিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম মণ্ডল, আখ চাষি সমিতির ইউনিট সভাপতি মোয়াজ্জেম হোসেন, বৃহত্ আখচাষি শহিদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল বিশ্বাস, আহাদ আলী, ইক্ষু উন্নয়ন সহকারী নাহিদা আখতার প্রদ্যত্ কুমার পাল প্রমুখ।