মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৬ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে গরিব ও বস্তিবাসীর মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার মুগদাপাড়ায় গরিব ও অসহায়দের মধ্যে ২০০ কম্বল বিতরণ করেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা ও মুগদা থানা ছাত্রলীগের সভাপতি মো. রতন মিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো প্রতিটি কর্মসূচি পালন করছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দীন স্বপন, টিপন, ফেরদৌস, কালাম, ইকবাল রহমান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি