দেশের শীর্ষ স্থানীয় ব্যবসা গ্রুপ পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন তিনি। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার জ্যেষ্ঠ ছেলে আজিজ আল কায়সার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, তার অবস্থা স্থিতিশীল, উন্নতি-অবনতি কোনোটিই নেই। চিকিত্সকরা আরো ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
জানা গেছে, এম এ হাসেমের কোভিড-১৯ পরীক্ষার ফল গত ১১ ডিসেম্বর পজিটিভ আসে। এর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাগনে কাউসার হোসেন জানান, সবমিলিয়ে তার বর্তমান অবস্থা সংকটাপন্ন।