চুরি করতে গিয়ে মন্দিরের ভেতরই ঘুমিয়ে পড়ল শীতকাতুরে চোর 

মন্দিরে চুরি করতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়লো চোর।  এমনই বিচিত্র ঘটনার সাক্ষী থাকলেন ভারতের মধ্যপ্রদেশের শাজাপুরের বাসিন্দারা। সেখানকার একটি মন্দিরে ঘটেছে এই ঘটনা। 

ধারণা করা হচ্ছে, শীতের রাতে একটু বিশ্রাম নিতে গিয়েই মন্দিরের ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন ওই চোর। 

 জানা গেছে ,  মন্দিরের তালা ভেঙেছিল ঢুকেছিল চোরটি । তারপর দেবীর গয়না ও মন্দিরের অন্যান্য সামগ্রী চুরি করেছিল।   সকালে মন্দিরের এক কর্মচারী এসে যখন তাকে দেখতে পায় তখনও ঘুমিয়ে ছিল চোর। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। তখনও গভীর ঘুমে ছিল সে। পুলিশ এসে তাকে জাগানোর চেষ্টা করলে, আরও একটুখানি ঘুমোতে দেওয়ার আবদার করে। পরে পুলিশ ওই চোরকে আটক করে নিয়ে যায়। 

ইত্তেফাক/এআর