হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে পিকআপ, অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের কলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দীপঙ্কর পোদ্দার ও ময়মনসিংহ জেলার গফরগাঁও সদরের স্কুল শিক্ষক জুলহাস উদ্দিন। তিনি বানিয়াচং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আবু হানিফার বাবা। জুলহাস বানিয়াচংয়ে ছেলের কাছে বেড়াতে এসেছিলেন।
আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৬ জানুয়ারি পর্যন্ত
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শুক্রবার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি পিকআপের সঙ্গে হবিগঞ্জ শহর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদের সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি