খুলনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

খুলনায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম হোসেন (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল  সাড়ে ৮টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিম আহমেদ তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের ইকরাম মোল্লার ছেলে। তিনি তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ওই কলেজ শিক্ষক মোটরসাইকেল যোগে তেরখাদা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাসেদ মোল্লার (১৯) মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সেলিম আহমেদ ও কাসেদ মোল্লা গুরুতর আহত হন।

আরও পড়ুন: কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণে গ্রেফতার ৭

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাসেদ মোল্লা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ইত্তেফাক/এসি