হাতিয়ায় বর-কনে বাহী ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৭

নোয়াখালীর হাতিয়া উপকূলে মেঘনায় ট্রলার ডুবির চারদিন পর শুক্রবার বিকেলে টাংকির খাল সংলগ্ন মেঘনায় একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার লাশটি হাতিয়ার চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের পুত্র হাসান উদ্দিনের (৭) বলে জানিয়েছেন কোস্টগার্ডের  হাতিয়া স্টেশন কমান্ডার লে. তাহসিন রহমান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ছয় শিশু ও এক নারীসহ এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান, কোস্টগার্ডের ডুবুরি দল ও নৌ-পুলিশ সদস্যরা চতুর্থ দিনের মতো তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। 

আরও পড়ুন: কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণে গ্রেফতার ৭

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর নববধূসহ বর যাত্রীবাহী একটি ট্রলার হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলের চর ঘাট থেকে ঢালচর সংলগ্ন মনপুরার উপজেলার কলাতলী এলাকায় যাবার পথে হাতিয়া উপকুলে স্রোতের তোড়ে ডুবে যায়। ওই দিন ৪২ জনকে জীবিত এবং নববধূ তাছলিমা আকতারসহ (২০) সাতজনের লাশ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এসি